গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান) প্রতিনিধি: রামু চৌমুহনী-মরিচ্যা সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সেনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ইমারি রাখাইন (৪৭) শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি)সকাল ১১টার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমারি রাখাইন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান,একটি অজ্ঞাত গাড়ির পথচারী ইমারি রাখাইনকে চাপা দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক গাড়িটি এখনও জব্দ করা যায়নি বলে জানান তিনি। সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































